ডিগবাজী চলন বলতে কী বোঝ?
উত্তর: ডিগবাজী চলন বা সমারসল্টিং (Somersaulting) Hydra-র সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া । এক স্থান থেকে অন্য স্থানে গমনের জন্য Hydra এর কয়েক ধরণের চলন রয়েছে। স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য Hydra সাধারণত সমারসল্টিং (Somersaulting) বা ডিগবাজী চলন অনুসরণ করে থাকে । চলনের শুরুতে Hydra দেহকে বাঁকিয়ে চলনের গতিপথে কর্ষিকাস্থিত গুটিন্যান্ট জাতীয় নেমাটোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে, ফলে একটি লুপ বা ফাঁস তৈরি হয় । পরে পাদ-চাকতি বিমুক্ত করে কর্ষিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে দেয় এবং পুনরায় দেহকে বাঁকিয়ে পাদ-চাকতির সাহায্যে গতিপথকে স্পর্শ করে, ফলে আরেকটি লুপ তৈরি হয় । এরপর কর্ষিকা মুক্ত করে পাদ-চাকতির উপর ভর করে দেহকে সোজা করে দেয় । বার বার এ প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে Hydra দ্রুত সামনের দিকে এগিয়ে যায়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
ডিগবাজী চলন বলতে কী বোঝ?
উত্তর
