অন্তঃকোষীয় পরিপাক বলতে কী বোঝ?
উত্তর: কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। Hydra-র অন্তঃত্বকের ক্ষণপদযুক্ত কোষগুলো সিলেন্টেরনের ছোট ছোট খাদ্যকণাগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গলধঃকরণ করে। ফলে কোষের ভেতর খাদ্যগহ্বর গঠিত হয়। খাদ্যগহ্বর প্রথমে আম্লিক ও পরে ক্ষারীয় মাধ্যম ধারণ করে। 'সাইটোপ্লাজমে বিদ্যমান বিভিন্ন এনজাইম খাদ্যগহ্বরে প্রবেশ করে বিভিন্ন ধরনের খাদ্যকে পরিপাক করে। যেমন- ট্রিপসিন পলিপেপটাইডকে অ্যামিনো এসিডে, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে এবং অ্যামাইলেজ সরল শর্করাকে গ্লুকোজে পরিণত করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
অন্তঃকোষীয় পরিপাক বলতে কী বোঝ?
উত্তর
