উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির বিশেষত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো রুই মাছের পটকা বা বায়ুথলি, যা পানিতে মাছের দেহের ভারসাম্য রক্ষায় ও শ্বসনে ভূমিকা রাখে। নিচে অজাটির বিশেষত্ব বিশ্লেষণ করা হলো- ১. প্লবতা রক্ষা: বায়ুথলি প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। এটি ভিতরের গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। ২. অভিযোজনক্ষম ভাসাল: বায়ুথলি মাছের ভাসাল অঙ্গ হিসেবে কাজ করে। পানির যেকোনো গভীরতায় বায়ুথলি পরিবর্তিত হয়ে পরিবেশ উপযোগী হতে পারে এবং সক্রিয়ভাবে সাঁতারে সহায়তা করে। ৩. শ্বসন অঙ্গ হিসেবে: বায়ুথলি O₂ এর আধার হিসেবে ব্যবহৃত হয়। পানিতে O₂ এর ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যমান গ্যাস সে ঘাটতি পূরণ করে মাছের শ্বসনে সহায়তা করে। ৪. শ্রবণ অঙ্গ হিসেবে: বায়ুথলি পানিতে উৎপন্ন শব্দের প্রতিধ্বনি। সৃষ্টি করতে পারে যা ভেবেরিয়ান অসিকল দিয়ে অন্তঃকর্ণে যায়, ফলে মাছ শব্দ শুনতে পায়। ৫. শব্দ তৈরির অঙ্গ হিসেবে: বায়ুথলি শব্দ উৎপাদনেও সহায়তা করে। বায়ুথলির নিউম্যাটিক নালি দিয়ে বেরিয়ে আসা বাতাস শব্দ উৎপাদন করে। শব্দের মাধ্যমে এরা শত্রুকে ভয় দেখায় এবং সঙ্গীকে আকৃষ্ট করে। ৬. চাপা নিয়ন্ত্রক হিসেবে: পানিতে বিভিন্ন গভীরতায় ওঠা-নামা করার সময় মাছের দেহে চাপের সাম্যাবস্থা বজায় রাখতে বায়ুথলি চাপ গ্রাহক ও নিয়ন্ত্রক অঙ্গ হিসেবে প্রয়োজন অনুযায়ী সঙ্কুচিত বা প্রসারিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির বিশেষত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
বায়ুথলির বাইরের দিক ঘনসন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এর প্রাচীর দুটি স্তর দিয়ে গঠিত। বাইরের যোজক কলা দ্বারা গঠিত স্তর- টিউনিক এক্সটার্না এবং ভেতরের মসৃণ পেশি নির্মিত স্তর টিউনিকা ইন্টারনা। বায়ুথলির সম্মুখ প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরের এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে। এর নাম রিটি মিরাবিলি। সামনের প্রকোষ্ঠের এ গ্রন্থি থেকে গ্যাস দ্বারা বায়ুথলি পূর্ণ হয়। কিন্তু পেছনের প্রকোষ্ঠে বিদ্যমান এ গ্রন্থি গ্যাস শোষণ করে। বায়ুথলির গ্যাসে বিভিন্ন উপাদান থাকতে পারে। বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের অধিকাংশই অক্সিজেন (O₂)। এতে সামান্য পরিমাণ নাইট্রোজেন ( এবং কার্বন ডাইঅক্সাইড (CO₂) থাকে। রুই মাছের বায়ুথলি ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত। ভেবেরিয়ান অস্থিমালা নামক একসারি ক্ষুদ্র অস্থি দ্বারা এ সংযোগ স্থাপিত হয়।উত্তর
