উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত কোষটি প্রাণীর বংশবৃদ্ধির সাথে জড়িত- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো Hydra এবং এর বহিঃত্বক ও অন্তঃত্বকে অবস্থিত বিশেষ ধরনের কোষ হলো ইন্টারস্টিশিয়াল কোষ। হাইড্রা অযৌন ও যৌন উভয় পদ্ধতিতেই প্রজনন সম্পন্ন করে। উভয় প্রক্রিয়াতেই ইন্টারস্টিশিয়াল কোষ ভূমিকা রাখে। নিচে তা বিশ্লেষণ করা হলো- অযৌন জনন : হাইড্রার অযৌন জনন প্রধানত দুভাবে সংঘটিত হয়। যথা- ১. মুকুলোৎগম: এটি এক প্রকার অযৌন জনন। এক্ষেত্রে Hydra-র দেহের নিম্ন অর্ধাংশের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজনের মাধ্যমে মুকুলোদগমের সূচনা ঘটায়। বিভিন্ন ধাপে পরিপূর্ণ মুকুলের সৃষ্টি হলে, তা পরিপক্ব মুকুলের গোড়ায় খাঁজের সৃষ্টি হয় এবং তা মাতৃদেহ থেকে বেরিয়ে যায়। ইন্টারস্টিশিয়াল কোষের কার্যকারিতায় মাতৃহাইড্রার বিচ্ছিন্ন হওয়া ক্ষতস্থানটি পুনরায় গঠিত হয়। ২. দ্বিবিভাজন প্রক্রিয়া: হাইড্রার দেহাংশ পুনর্গঠনের মাধ্যমে পুনরায় উৎপত্তি লাভ করে বলে এর স্বাভাবিক মৃত্যু নেই। পুনরুৎপত্তির মাধ্যমে হাইড্রা অপত্যের মাধ্যমে পুনরায় জীবন ফিরে পাওয়া দ্বি-বিভাজনের মাধ্যমে ঘটে থাকে। যেকোনো দুর্ঘটনায় পতিত হয়ে হাইড্রা অনুদৈর্ঘ্যভাবে বা অনুপ্রস্থভাবে দুই বা ততোধিক খন্ডে বিভক্ত হয়ে যেতে পারে। এক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুতগতিতে বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন প্রকার কোষ সৃষ্টির মাধ্যমে হাইড্রার হারানো বা বিনষ্ট দেহাংশ পুনর্গঠন করে। ফলে একটি হাইড্রা হতে খন্ডায়নের সংখ্যা অনুসারে দুই বা ততোধিক হাইড্রার বিকাশ ঘটে। হাইড্রার এ অস্বাভাবিক অযৌন জননকেই বিভাজন বলে। যৌন জনন: হাইড্রার কোনো স্থায়ী জননাঙ্গ নেই। এরা এক লিঙ্গিক বা উভলিঙ্গিক। জনন ঋতুতে ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে, ডিম্বাশয় তৈরি করে যৌন জননের সূচনা ঘটায়। এছাড়াও স্পার্মাটোগোনিয়া ও উওগোনিয়া সৃষ্টিতে ইন্টারস্টিশিয়াল কোষের ভূমিকা রয়েছে। উপরের আলোচনা থেকে বুঝা যায় যে, ইন্টারস্টিশিয়াল কোষ Hydra-র বংশবৃদ্ধির সাথে জড়িত।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত কোষটি প্রাণীর বংশবৃদ্ধির সাথে জড়িত-…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
