উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রথম প্রাণীটি হলো ঘাসফড়িং। এ প্রাণীটির বিশেষ শ্বসন অঙ্গ হলো ট্রাকিয়াল তন্ত্র। ঘাসফড়িং এর শ্বসন সম্পাদনের জন্য ট্রাকিয়া ও এর শাখা-প্রশাখাগুলো পরস্পরের সাথে মিলিত হয়ে যে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র সৃষ্টি করেছে তার নাম ট্রাকিয়ালতন্ত্র।নিচে ট্রাকিয়াল তন্ত্রের বৈশিষ্ট্য বর্ণনা করা হলো- ◉ ঘাসফড়িং-এর দেহের উভয় পাশে দশ জোড়া স্পাইরাকল (শ্বাসরন্দ্র) রয়েছে। ◉ ট্রাকিয়া ঘাসফড়িং-এর প্রধান শ্বসন অঙ্গ এবং সারাদেহে জালিকাকারে বিস্তৃত থাকে। ট্রাকিয়ার প্রাচীর তিন স্তর বিশিষ্ট।বাইরের এপিডার্মিস গঠিত ভিত্তি ঝিল্লি; মাঝখানে এপিথেলিয়াম এবং ভিতরে কিউটিকল নির্মিত ইন্টিমা। ◉ ট্রাকিয়ায় অন্তঃস্থ গহ্বর দিয়ে বায়ু প্রবাহিত হয়। এ গহ্বরে কিছুটা পরপর ইন্টিমা পুরু হয়ে আংটির মতো বলয় গঠন করে। এগুলোর নাম টিনিডিয়া। টিনিডিয়া থাকায় ট্রাকিয়া কখনও চুপসে যায় না। ◉ দেহে ট্রাকিয়া জালিকাকারে বিন্যস্ত থাকলেও এদের মধ্যে প্রধান কতকগুলো নালি অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থভাবে বিন্যস্ত থাকে। এগুলোকে ট্রাকিয়াল কাণ্ড বলে। মোট তিন জোড়া অণু দৈর্ঘ্য ট্রাকিয়াল কান্ড দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে। ◉ ট্রাকিয়া থেকে সূক্ষ্মশাখা বা ট্রাকিওল সৃষ্টি হয়। ট্রাকিয়ার কিছু শাখা প্রসারিত হয়ে বড়, ইন্টিমাবিহীন ও পাতলা প্রাচীরযুক্ত বায়ুথলি গঠন করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম প্রাণীটির শ্বসন অঙ্গটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

