উদ্দীপকের প্রাণীটির শেষোক্ত প্রক্রিয়ায় শ্বাসরঞ্জকের ভূমিকা নেই- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রাণীটির তথা ঘাসফড়িংয়ের শেষোক্ত প্রক্রিয়াটি হলো শ্বসন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় শ্বাসরঞ্জকের কোনো ভূমিকা নেই। নিচে তা ব্যাখ্যা করা হলো- ঘাসফড়িংয়ের রক্তে কোনো শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন থাকে না ফলে শ্বসন প্রক্রিয়ায় রক্ত তেমন কোনো ভূমিকা রাখে না। ঘাসফড়িং এর দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে জালিকার মতো ছড়িয়ে থাকা ট্রাকিয়া ও ট্রাকিওলের মাধ্যমে গ্যাসীয় বিনিময় ঘটে। শ্বাসগ্রহণ ও শ্বাসত্যাগ উভয় প্রক্রিয়া প্রধানত শ্বাসরন্ধ্র দিয়ে নিয়ন্ত্রিত হয়। ঘাসফড়িং এর বক্ষীয় ও উদরীয় পেশির প্রসারণের ফলে দেহখণ্ডকগুলোর প্রসারণ ঘটে এবং সাথে সাথে ট্রাকিয়ার অভ্যন্তরে আয়তন বৃদ্ধি পায়। এসময় শ্বাসরন্ধ্র দিয়ে [গণিত] বিমুক্ত করে। এখান থেকে [গণিত] ব্যাপন প্রক্রিয়ায় দেহকোষে পৌঁছায়। দেহকোষে বিপাকের ফলে সৃষ্ট [গণিত] ব্যাপন পদ্ধতিতে ট্রাকিওল রসে আসে এবং সেখান থেকে ট্রাকিয়ায় প্রবেশ করে। পরবর্তীতে বক্ষীয় ও উদরীয় পেশির শিথিলতার ফলে ট্রাকিয়া থেকে [গণিত] সমৃদ্ধ বায়ু শ্বাসরন্ধ্র দিয়ে দ্রুত বের হয়। নিঃশ্বাসের সময় খুব অল্প পরিমাণ [গণিত] দেহ থেকে নিষ্ক্রান্ত হয়। কোষে উৎপন্ন অধিকাংশ [গণিত] ই রক্তের প্লাজমা দ্বারা পরিবাহিত হয়ে ব্যাপন পদ্ধতিতে দেহতল দ্বারা নিষ্ক্রান্ত হয়। উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, ঘাসফড়িংয়ের শ্বসন প্রক্রিয়ায় শ্বাসরঞ্জকের ভূমিকা নেই।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের প্রাণীটির শেষোক্ত প্রক্রিয়ায় শ্বাসরঞ্জকের ভূমিকা নেই- ব্য…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
