উদ্দীপকের উভয় জীবের উপকৃত হওয়ার ঘটনাটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দ্বিস্তরী হাইড্রা ও এর গ্যাস্ট্রোডার্মিসে বসবাসকারী এক বিশেষ ধরনের শৈবালের কথা উল্লেখ করা হয়েছে। তাদের এ সহাবস্থানে উভয়েই উপকৃত হয়। এ ঘটনাটি মিথোজীবিতার একটি প্রকৃষ্ট উদাহরণ। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের সহাবস্থানের মাধ্যমে উপকৃত হওয়ার উক্ত ঘটনাটি বিশ্লেষণ করা হলো- মিথোজীবিতার সংজ্ঞানুযায়ী দুটি জীবের ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে উভয়েই উপকৃত হবে। হাইড্রা ও শৈবালের ক্ষেত্রে সালোকসংশ্লেষণে শৈবাল কর্তৃক প্রস্তুতকৃত শর্করা জাতীয় খাদ্যের উদ্বৃত্ত অংশ হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া হাইড্রা মৃত শৈবালকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। শৈবালের সালোকসংশ্লেষণে যে O2 নির্গত হয় তা হাইড্রার শ্বসনে ব্যবহৃত হয়। হাইড্রার বিপাকে N2 ঘটিত বর্জ্য শৈবাল গ্রহণ করে হাইড্রাকে বর্জ্যমুক্ত রাখে। অপরদিকে শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষে আশ্রয় ও সুরক্ষা লাভ করে। হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 ও H2O শৈবাল সালোকসংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে শৈবাল আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে। ফলে হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয়। এভাবে হাইড্রা ও শৈবাল সহাবস্থানের মাধ্যমে উভয়ে উপকৃত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের উভয় জীবের উপকৃত হওয়ার ঘটনাটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
সমারসল্টিং পদ্ধতিতে Hydra খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে। এ প্রক্রিয়ার শুরুতে প্রাণীটি তার দেহকে বাঁকিয়ে কর্ষিকাগুলোকে চলনতলে স্থাপন করে ও গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সহায়তায় কর্ষিকাগুলো চলনতল আঁকড়ে ধরে রাখে। এতে একটি লুপ গঠিত হয়। এরপর Hydra তার পাদচাকতি তল হতে মুক্ত করে ও ৯০° কোণে দেহকে কর্ষিকার উপর ভর করিয়ে উল্টো দাঁড় করায়। পরক্ষণে আবার দেহকে সামনের দিকে বাঁকিয়ে পাদচাকতি দিয়ে চলনতল স্পর্শ করে। ফলে আরেকটি লুপ গঠিত হয়। পাদচাকতি চলনতল আঁকড়ে ধরে কর্ষিকাগুলোকে তল হতে মুক্ত করে এবং এগুলোকে উপরের দিকে করে আবার সোজা হয়ে দাঁড়ায়। তখন পুরো দেহের ভর পাদচাকতির উপর থাকে। এ পদ্ধতি বার বার অনুসরণ করে Hydra দ্রুত চলন সম্পন্ন করতে পারে। এ ধরনের চলন প্রক্রিয়ায় দু'বার লুপ গঠিত হয় এবং দেহ একবার কর্ষিকা, অন্যবার পাদচাকতির উপর করে ৯০° কোণে সোজা হয়। এভাবে Hydra দ্রুতগতিতে চলন প্রক্রিয়া সম্পন্ন করে।উত্তর
