উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লাইন অনুযায়ী দ্বিস্তরী প্রাণীর দেহে সবুজ জীব বাস করে এবং তাদের এ সহাবস্থানে উভয়েই উপকৃত হয়। এ ঘটনাটি মিথোজীবিতার একটি প্রকৃষ্ট উদাহরণ। নিচে হাইড্রা ও সবুজ শৈবালের সহাবস্থানের যথার্থতা বিশ্লেষণ করা হলো- মিথোজীবিতার সংজ্ঞানুযায়ী দুটি জীবের ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে উভয়েই উপকৃত হবে। হাইড্রা ও শৈবালের ক্ষেত্রে সালোকসংশ্লেষণে শৈবাল কতৃক প্রস্তুতকৃত শর্করা জাতীয় খাদ্যের উদ্বৃত্ত অংশ হাইড্রা খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া হাইড্রা মৃত শৈবালকেও খাদ্য হিসেবে গ্রহণ করে। শৈবালের সালোকসংশ্লেষণে যে O2 নির্গত হয় তা হাইড্রার শ্বসনে ব্যবহৃত হয়। হাইড্রার বিপাকে N2 ঘটিত বর্জ্য শৈবাল গ্রহণ করে হাইড্রাকে বর্জ্যমুক্ত রাখে। অপরদিকে শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষে আশ্রয় ও সুরক্ষা লাভ করে। হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 ও H2O শৈবাল সালোকসংশ্লেষণে কাঁচামাল হিসেবে ব্যবহার করে। হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে শৈবাল আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে। ফলে হাইড্রা সহজেই বর্জ্য পদার্থ মুক্ত হয় । এভাবে হাইড্রা ও শৈবাল সহাবস্থানের মাধ্যমে উভয়ে উপকৃত হয়।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · সৃজনশীল
উদ্দীপকের জীব দুটির পারস্পরিক সম্পর্ক- বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
একটি আদর্শ নিডোসাইট কোষ দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজমসহ সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে। কোষের অভ্যন্তরস্থ গহ্বর ও সূত্রকযুক্ত থলিটি হলো নেমাটোসিস্ট। গহ্বরটি আমিষ ও ফেনলের সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিন দ্বারা পূর্ণ থাকে। লম্বা সরু, ফাঁপা সূত্রকটি থলির সরু সম্মুখ প্রান্তে লাগানো থাকে। সূত্রকের গোড়ায় তিনটি বড় ও অসংখ্য ছোট কাঁটা থাকে। স্বাভাবিক অবস্থায় সূত্রকটি থলের ভেতর ঢুকানো থাকে। স্বাভাবিক অবস্থায় নেমাটোসিস্টের সূত্রক ও থলি যে ঢাকনা দিয়ে আবৃত থাকে, তাই অপারকুলাম। উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়। নিডোসাইট কোষের মুক্ত প্রান্তের শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাঁটাটি হলো নিডোসিল। এটি ট্রিগারের মতো কাজ করার ফলে প্যাঁচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে। কোষস্থ সাইটোপ্লাজম ও নেমাটোসিস্টের প্রাচীরে সংকোচনশীল কিছু পেশিতন্তু থাকে। এছাড়াও কোষের নিচের প্রান্তে ল্যাসো নামক একটি প্যাচানো সূত্র থাকে।উত্তর
