লালারসের উপাদানের ব্যাখ্যা দাও।
উত্তর: লালাগ্রন্থি থেকে নিঃসৃত রসকে লালা বা লালারস বলে। লালারসের উপাদানসমূহ নিম্নরূপ: ১. পানি: ৯৫.৫% - ৯৯.৫%। ২. কোষীয় উপাদান: ইস্ট,ব্যাকটেরিয়া,প্রোটোজোয়া,লিউকোসাইট,এপিথেলিয়াল কোষ। ৩. অজৈব পদার্থ: সোডিয়াম ক্লোরাইড,পটাসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট,ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বোনেট, পটাসিয়াম থায়োসায়ানেট ইত্যাদি। ৪. জৈব পদার্থ: প্রায় ০.৩% এনজাইম, মিউসিন, ইউরিয়া, অ্যামিনো এসিড, কোলেস্টেরল, ভিটামিন, অ্যান্টিজেন, অ্যান্টিবডি ইত্যাদি।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
লালারসের উপাদানের ব্যাখ্যা দাও।
উত্তর


