উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা সম্পর্কে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়াটি হলো মানুষের খাদ্য পরিপাক প্রক্রিয়া। মানুষের খাদ্য পরিপাকে এনজাইমের পাশাপাশি হরমোনের বিশেষ ভূমিকা আছে। এনজাইম ভূমিকা রাখলেও এসব এনজাইমকে নিঃসৃত হতে উদ্দীপনা যোগায় এবং নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের হরমোন। নিচে পরিপাকে হরমোনসমূহের ভূমিকা উল্লেখ করা হলো- ১. গ্যাস্ট্রিন: পাকস্থলি হতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ২. সিক্রেটিন: এই হরমোনটি পরিপাকের সময় অগ্ন্যাশয় রস ও পিত্তরস ক্ষরণে উদ্দীপনা জোগায়। ৩. কোলেসিস্টোকাইনিন: পাকস্থলি ও অগ্ন্যাশয় হতে রস ক্ষরণে উদ্দীপ্ত করে। ৪. সোমাটোস্ট্যাটিন: পাকস্থলি ও অগ্ন্যাশয় হতে রস ক্ষরণ হ্রাস করে। ৫. এন্টেরোকাইনিন: এর প্রভাবে পরিপাকের সময় মল্টেজ, ল্যাকটেজ, ইনভারটেজ, সুক্রেজ এনজাইম ক্ষরিত হয়। ৬. ভিল্লিকাইনিন: ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে। ৭. পেপটাইড YY: ইলিয়ামের প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। - এর প্রভাবে অন্ত্রের ভেতর দিয়ে ধীর গতিতে খাদ্য প্রবাহিত হয় যাতে দক্ষতার সাথে খাদ্যের পরিপাক ও শোষণ সম্পন্ন হয়। ৮. গ্যাস্ট্রিক ইনহ্যাবিটরি পেপটাইড: ডিওডেনামের প্রাচীর থেকে এ হরমোন ক্ষরিত হয়। এটি পাকস্থলি থেকে খাদ্য অন্ত্রে প্রবেশ নিয়ন্ত্রণ করে। সুতরাং উপরোক্ত আলোচনার পরিপেক্ষিতে এটাই প্রতিয়মান হয় যে, পরিপাকে শুধুমাত্র এনজাইম নয় বরং হরমোনও বিশেষ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় হরমোনের ভূমিকা সম্পর্ক…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


