উদ্দীপকের 'M [গণিত] জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'M [গণিত] জাতীয় খাদ্য হলো আমিষ। পৌষ্টিকনালিতে এই জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। নিচে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করা হলো- মুখ গহ্বরে পরিপাক: লালায় কোনো প্রোটিওলাইটিক এনজাইম না থাকায় মুখে আমিষ জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। পাকস্থলিতে পরিপাক: পাকস্থলিতে পাচকরসের পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক জাইমোজেন হাইড্রোক্লোরিক এসিডের উদ্দীপনায় সক্রিয় হয়ে পেপসিন নামক সক্রিয় উৎসেচকে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষকে আর্দ্র বিশ্লেষণ করে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। এ অর্ধপরিপাককৃত খাদ্য এরপর অম্লীয় কাইমে পরিণত হয় এবং ধীরে ধীরে ডিওডেনামে প্রবেশ করে। ডিওডেনামে পরিপাক: ডিওডেনামের ক্ষারীয় মাধ্যমে এন্টেরোকাইনেজ নামক উৎসেচকের প্রভাবে আন্ত্রিকরস ও অগ্ন্যাশয় রসের নিষ্ক্রিয় জাইমোজেন ট্রিপসিনোজেন সক্রিয় এনজাইম ট্রিপসিনে পরিণত হয়। ট্রিপসিন প্রোটিওজ ও পেপটোন নামক আমিষকে ভেঙ্গে অ্যামাইনো এসিড ও ডাইপেপটাইডে পরিণত করে। এরপর খাদ্য ইলিয়ামে প্রবেশ করে। ইলিয়ামে পরিপাক: ইলিয়ামে প্রায় পরিপাককৃত খাবার পৌঁছলে এর প্রাচীর থেকে এন্টেরোকাইনিন নামক হরমোন নিঃসৃত হয়। এর প্রভাবে ইলিয়ামের প্রাচীর থেকে নিঃসৃত ইরেপসিন নামক সক্রিয় প্রোটিওলাইটিক উৎসেচক ডাইপেপটাইডসমূহকে ভেঙ্গে অ্যামাইনো এসিডে পরিণত করে। ইলিয়ামের ভিলাইয়ে অ্যামাইনো এসিড শোষিত হয়। এভাবে, আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হয়ে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকের 'M জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির BMI ১৮.৫-২৪.৯ কেজি/মি২ মধ্যে থাকে। BMI মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে।উত্তর
উত্তর


