প্রথম অঙ্গটির সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা মানবদেহকে সচল রাখে- প্রয়োজনীয় তথ্য সহকারে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গটি হলো যকৃত। এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। সঞ্চয়ী কাজের পাশাপাশি যকৃত বিভিন্ন বিপাকীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা মানবদেহকে সচল রাখে। নিচে তা প্রয়োজনীয় তথ্যসহকারে বিশ্লেষণ করা হলো- যকৃত পিত্তরস তৈরি করে, যা পিত্তথলিতে জমা হয়। এ পিত্তরসের পিত্তলবণ স্নেহ জাতীয় খাদ্যকে ইমালসিকিকেশন প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। এছাড়া পিত্তলবণ চর্বি পরিপাককারী লাইপেজ এনজাইমকে সক্রিয় করে পরিপাকে সাহায্য করে। আবার হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত গ্লুকোজ যকৃতে প্রবেশ করে। রক্তের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে যকৃত কোষে জমা হয়। যকৃত স্নেহে দ্রবণীয় ভিটামিনসমূহ (A, D, E, K), পানিতে দ্রবণীয় ভিটামিন (B ও C), নিকোটিনিক অ্যাসিড [গণিত] এবং ফলিক অ্যাসিড সঞ্চয় করে। এছাড়া সুস্থদেহের জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ যেমন- কপার, জিংক প্রভৃতিসহ আয়রন ও পটাশিয়াম যকৃতে সঞ্চিত থাকে। রক্তের অতিরিক্ত লিপিড যকৃতে গ্লাইকোলিপিড হিসেবে সঞ্চিত হয়। এছাড়া যকৃত প্রায় ১৫০০ ঘন সে.মি. পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। যকৃত কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শর্করা বিপাকের গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিসসহ অনেক প্রক্রিয়া যকৃতে সংঘটিত হয়। যকৃত রক্তের প্লাজমা প্রোটিন সংশ্লেষ করে। প্রোটিন বিপাকের ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামোনিয়া সৃষ্টি হয় যা অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া গঠন করে। যকৃত মৃতপ্রায় লোহিত রক্তকণিকাসমূহকে রক্ত থেকে অপসারণ করে এবং নতুন লোহিত রক্তকণিকা গঠনের প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে। এছাড়া যকৃত বিষাক্ত পদার্থ, ব্যাকটেরিয়া ও ক্ষতিকর পদার্থ রক্ত থেকে অপসারণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
প্রথম অঙ্গটির সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা মানবদেহকে সচল রাখে- প্রয়োজন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


