উদ্দীপকে উল্লেখিত Y-এর বিপাকীয় ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উল্লেখিত Y চিহ্নিত অঙ্গটি হলো মানব-দেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। যকৃৎ বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. শর্করা বিপাক : যকৃৎ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন এবং ইনসুলিন নিঃসরণের মাধ্যমে শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে। ২. প্রোটিন বিপাক: যকৃৎ ডিঅ্যামিনেশন এবং প্লাজমা প্রোটিন উৎপাদনের মাধ্যমে প্রোটিন বিপাকে অংশগ্রহণ করে। ৩. ফ্যাট বিপাক : যকৃৎ অতিরিক্ত কার্বোহাইড্রেটকে ফ্যাটে রূপান্তর করে এবং রক্ত থেকে ক্লোলেস্টেরল সরিয়ে ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে। ৪. তাপ উৎপাদন : যকৃতের অভ্যন্তরে নানা ধরনের বিক্রিয়া সংঘটিত হওয়ায় এখানে প্রচুর তাপ উৎপাদিত হয়। এই তাপ দেহের সমগ্র সঞ্চালিত হয়ে তাপমাত্রার স্থিতিশীলতা বজায় রাখে। ৫. টক্সিন বা বিষ অপসারণ: যকৃৎ কোষের অভ্যন্তরে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এই বিষ প্রশমিত করে। ৬. হরমোন ভাঙ্গন: যকৃৎ বিভিন্ন হরমোনের, কর্মকাণ্ডে স্থায়ী অভ্যন্তরীণ পরিবেশ সৃষ্টির মাধ্যমে হরমোন ভাঙ্গন নিয়ন্ত্রণ করে। এছাড়া যকৃৎ লোহিত রক্তকণিকা উৎপাদন ও ভাঙ্গন, হিমোগ্লোবিনের ভাঙ্গন, কোলেস্টেরল উৎপাদন, পিত্ত উৎপাদন এর মাধ্যমে বিভিন্ন বিপাকীয় ভূমিকায় অংশগ্রহণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত Y-এর বিপাকীয় ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরিপাকের প্রয়োজন হয় না কারণ সমস্ত ফ্যাটই ক্ষুদ্রান্ত্রে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল রূপে শোষিত হয়। আর বাকি উপাদানগুলো আমাদের পরিপাকনালিতে পাচিত হয়। গ্লিসারল পানিতে দ্রবণীয় হওয়ায় সরাসরি ভিলাইয়ের প্রাচীর ভেদ করে পোর্টাল শিরায় প্রবেশ করে। কিন্তু ফ্যাটি অ্যাসিড শোষণ একটি জটিল প্রক্রিয়া।উত্তর


