সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ লেখো।
উত্তর: সিকেটিন ও কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ নিচে উল্লেখ করা হলো- সিক্রেটিনের কাজ: সিক্রেটিন অন্ত্রের বা ক্ষুদ্রান্ত্রের প্রাচীর (ডিওডেনাম) থেকে নিঃসৃত হয়। এর প্রভাবে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস নিঃসৃত হয়। তাছাড়া এটি পাকস্থলির প্রাচীরকে পেপসিন এনজাইম এবং যকৃতকে পিত্ত ক্ষরণে উদ্দীপিত করে। কোলেসিস্টোকাইনিন: এই হরমোন ক্ষুদ্রান্ত্রের প্রাচীর থেকে নিঃসৃত হয়। এ হরমোন পিত্তাশয়কে পিত্ত ক্ষরণে, অগ্ন্যাশয়ের বৃদ্ধি ও বিকাশে এবং অগ্ন্যাশয় রস ক্ষরণে উদ্দীপিত করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · সৃজনশীল
সিক্রেটিন ও কোলেসিস্টোকাইনিন হরমোনের কাজ লেখো।
উত্তর


