ভিলাই কোথায় পাওয়া যায়?
ক. ক্ষুদ্রান্ত্রে
খ. বৃক্কে
গ. থাইরয়েড গ্রন্থিতে
ঘ. ফুসফুসে
উত্তর: ক্ষুদ্রান্ত্রে
ব্যাখ্যা: ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের বৈশিষ্ট্য সমূহ হলো– ১। প্রাচীর সেরোসা, পেশিস্তর (অণুদৈর্ঘ্য ও বৃত্তাকার), সাবমিউকোসা, মাসকিউলারিস মিউকোসা ও মিউকোসা নামক পাঁচটি স্তর নিয়ে গঠিত। ২। সাবমিউকোসা স্তরে অ্যারিওলার যোজক টিস্যু, রক্তনালি, স্নায়ুতন্তু প্রভৃতি বিদ্যমান। ৩। মিউকোসা থেকে ভিলাই (villi) নামক সরু আঙ্গুলের ন্যায় অসংখ্য অভিক্ষেপ বের হয়েছে। ৪। মিউকোসাতে গবলেট কোষ (goblet cell) ও শোষণক্ষম কোষ কোষ দৃষ্টিগোচর হয়।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · MCQ