পেপসিনের ক্ষেত্রে কোনটি সত্য নয়?
ক. ইহা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়
খ. ইহা পাকস্থলী থেকে নিঃসৃত হয়
গ. পরিপাকের জন্য ইহা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে
ঘ. ইহা আমিষ পরিপাক শুরু করে
উত্তর: ইহা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়
ব্যাখ্যা: পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এই রসে প্রধান যে উপাদানগুলো থাকে তা হলো: হাইড্রোক্লোরিক এসিড: হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন: পেপসিন এক ধরনের এনজাইম যা আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে যা পেপটাইড নামে পরিচিত।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · MCQ