কোন অঙ্গটি বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা উভয় প্রকৃতির?
ক. অগ্ন্যাশয়
খ. পিটুইটারী গ্রন্থি
গ. লালাগ্রন্থি
ঘ. যকৃত
উত্তর: অগ্ন্যাশয়
ব্যাখ্যা: অগ্ন্যাশয় (Pancreas) মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই আছে। এর বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডিউডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। এর অন্তঃক্ষরা অংশের নাম ল্যাঙ্গারহান্স কোষপুঞ্জ, যার বিটা কোষ ইনসুলিন, আলফা কোষ গ্লুকাগণ, ডেল্টা কোষ সোমাটোস্টাটিন হরমোন নিঃসরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · MCQ