পাকস্থলীতে হজম সম্পন্ন হয় কোন পরিবেশে?
ক. অম্লীয়
খ. ক্ষারীয়
গ. নিউট্রাল
ঘ. অম্লীয়-ক্ষারীয়
উত্তর: অম্লীয়
ব্যাখ্যা: পাকস্থলীতে খাদ্য আসার পর অন্তঃপ্রাচীরের গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। এই রসে প্রধান যে উপাদানগুলো থাকে তা হলো: হাইড্রোক্লোরিক এসিড(Hydrochloric acid): হাইড্রোক্লোরিক এসিড খাদ্যের মধ্যে কোনো অনিষ্টকারী ব্যাকটেরিয়া থাকলে তা মেরে ফেলে। নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে এবং পাকস্থলীতে পেপসিনের সুষ্ঠু কাজের জন্য অম্লীয় পরিবেশ সৃষ্টি করে। পেপসিন(Pepsin): পেপসিন এক ধরণের এনজাইম যা আমিষকে ভেঙ্গে দুই বা ততোধিক অ্যামাইনো এসিড দ্বারা তৈরি যৌগ গঠন করে যা পেপটাইড নামে পরিচিত।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · MCQ