লালাগ্রন্থির কোন কোষ হতে এনজাইম নিঃসৃত হয়
ক. সেরাস কোষ
খ. সেবাস কোষ
গ. গবলেট কোষ
ঘ. মিউকাস কোষ
উত্তর: সেরাস কোষ
ব্যাখ্যা: লালাগ্রন্থিগুলো এপিথেলিয়াম আবৃত অসংখ্য গোলাকার বা ডিম্বাকার রস ক্ষরণকারী থলি নিয়ে গঠিত। প্রতিটি থলির কেন্দ্রস্থলে একটি করে নালিকা থাকে। নালিকাগুলো পরস্পর একত্রিত হয়ে গ্রন্থির মূল নালিতে মিলিত হয়। নালিটি পরে মুখবিবরে প্রবেশ করে। গ্রন্থির কোষগুলো দু'ধরনের, যথা- সেরাস কোষ (serous cell) : টায়ালিন ও মল্টেজ এনজাইম ক্ষরণ করে এবং মিউকাস কোষ (mucous cell) : মিউকাস ক্ষরণ করে।
HSC Biology 2nd Paper Chapter 3: পরিপাক ও শোষণ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 3: পরিপাক ও শোষণ · MCQ