মানুষের হৃৎপিণ্ডের উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] চিহ্নিত অংশ যদি দুর্বল বা অকার্যকর হয় তাহলে কোন কোন ধরনের ব্যবস্থা প্রয়োজন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের এ চিহ্নিত অংশটি হলো সাইনো-অ্যাট্রিয়াল নোড বা SAN। SAN কে প্রাকৃতিক পেসমেকার বা হৃদস্পন্দক বলা হয়। এটি হৃদস্পন্দনের তরঙ্গ সৃষ্টির উদ্দীপক হিসেবে কাজ করে। পেসমেকার অকেজো বা দুর্বল হলে হৃদস্পন্দনের সৃষ্টি ও নিয়ন্ত্রণের জন্য কম্পিউটারাইজড বৈদ্যুতিক যন্ত্র দেহে স্থাপন করে হৃদস্পন্দনের কাজ সম্পন্ন করা হয়।একেও পেসমেকার বলা হয়। SAN নষ্ট হয়ে গেলে বা কার্যক্ষমতা কমে গেলে দেহে কৃত্তিম পেসমেকার স্থাপন করা হয়। এটি সাধারণত যান্ত্রিক পেসমেকার যা লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও সেন্সরদ্বারা তৈরি। এটি SAN এর বিকল্প হিসেবে কাজ করে। সাধারণত একটি যান্ত্রিক পেসমেকারের মেয়াদ 7 থেকে 10 বছর। যান্ত্রিক পেসমেকার এক প্রকোষ্ঠ, দ্বি-প্রকোষ্ঠ, ও তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হয়। এক প্রকোষ্ঠ পেসমেকার ডান এট্রিয়াম বা ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। দি প্রকোষ্ঠ পেসমেকার ডান অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে বিদ্যুৎ তরঙ্গ বহন করে। তিনটি প্রকোষ্ঠ পেসমেকার অত্যন্ত দুর্বল হৃদপেশীর হৃদপিন্ডের স্থাপন করা হয় তা না হলে হার্টফেল এর আশঙ্কা থাকে। এভাবে প্রাকৃতিক পেসমেকার অকেজো বা নষ্ট হয়ে গেলে কৃত্তিম পেসমেকারের মাধ্যমে হৃদস্পন্দন সচল রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
মানুষের হৃৎপিণ্ডের উদ্দীপকে উল্লিখিত 'A চিহ্নিত অংশ যদি দুর্বল বা …
উদ্দীপক

Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর