শ্বেত রক্তকণিকার কাজগুলো লেখো।
উত্তর: শ্বেত রক্তকণিকাকে লিউকোসাইটও বলা হয়। পরিণত শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিন বিহীন, অনিয়তাকা, নিউক্লিয়াসযুক্ত বড় কোষ। শ্বেত রক্তকণিকা যেসকল কাজ করে তা হল i) মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস কর। ii) বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালির ভেতরে রক্ত জমাট রোধ করে। iii) লিম্ফোসাইট গুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এরা আণুবীক্ষণিক সৈনিক। iv) নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবানু ধ্বংস করে। v) ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং এলার্জিক এন্টিবডি ধ্বংস করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
শ্বেত রক্তকণিকার কাজগুলো লেখো।
উত্তর