অঙ্গটিতে দুটি বিশেষ সময়ে এবং বিশেষ কারণে দুটি শব্দের সৃষ্টি হয়— বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো মানব হৃৎপিণ্ড। কার্ডিয়াক চক্রের মাধ্যমে হৃৎপিণ্ডের ভিতর দিয়ে রক্ত সঞ্চালিত হয়। কার্ডিয়াক চক্রের মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হয়। হৃদচক্রের ভেন্ট্রিকলের সিস্টোলের সময় লাব ও ভেন্টিকলের ডায়াস্টোলের সময় ডাব শব্দের সৃষ্টি হয়। নিচে তা বিশ্লেষণ করা হলো- ভেন্ট্রিকলের সিস্টোল: অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই (প্রায় ০.১ – ০.২ সেকেন্ড পর) ভেন্ট্রিকল দুটি রক্তপূর্ণ অবস্থায় সঙ্কুচিত হয়। ট্রাইকাসপিড ও বাইকাসপিড কপাটিকা সজোরে বন্ধ হয় এবং সেমিলুনার কপাটিকা খুলে যায়। এতে লাব (Lub) সদৃশ প্রথম শব্দের সৃষ্টি হয়। ভেন্ট্রিকল মধ্যবর্তী চাপ বৃদ্ধি পায় এবং ভেন্ট্রিকল থেকে রক্ত ভেন্ট্রিকলের বাইরে নির্গত হয়। ডান ভেন্ট্রিকল থেকে CO₂ সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনিতে এবং বাম ভেন্ট্রিকল থেকে O₂ সমৃদ্ধ রক্ত অ্যাওর্টায় প্রবেশ করে। এই ধাপে সময় লাগে ০.৩ সেকেন্ড।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
অঙ্গটিতে দুটি বিশেষ সময়ে এবং বিশেষ কারণে দুটি শব্দের সৃষ্টি হয়— ব…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর