রক্ত কণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেনো?
উত্তর: লোহিত কণিকার অধিকাংশ রক্তকণিকায় প্রয়োজনীয় কোষ অঙ্গাণু থাকে না, যেমন- নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি ইত্যাদি কোষাংশ নেই। শ্বেতকণিকা ও অণুচক্রিকাতেও অনেক কোষ অঙ্গাণু অনুপস্থিত থাকে। তাছাড়া রক্তকণিকাগুলো বিভাজিত হয়ে নতুন রক্তকণিকা তৈরি করতে পারে না। এগুলো মূলত অস্থিমজ্জার স্টেমকোষ থেকে উৎপন্ন হয় এবং ঘন সংবদ্ধ হয়ে অভিন্ন স্তর সৃষ্টির পরিবর্তে তরল মাতৃকায় ভেসে বেড়ায়। তাই রক্ত কণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
রক্ত কণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কেনো?
উত্তর