দেহের প্রতিরক্ষায় 'B [গণিত] ধরনের কণিকার ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত "B" চিহ্নিত কণিকাটি হলো অণুচক্রিকা। দেহের প্রতিরক্ষায় অণুচক্রিকা রক্তকণিকার ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- ◉ শরীরে কোনো ক্ষতস্থান থেকে রক্তপাত হলে অণুচক্রিকা হিমোস্ট্যাটিক প্লাগ গঠন করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফলে রক্তপাত বন্ধ হয়। ◉ রক্তজমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ব্লকিং ফ্যাক্টর ক্ষরণ করে। ◉ প্রয়োজন শেষে রক্তজমাট বিগলনে সাহায্য করে। ◉ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে। ◉ দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। ◉ রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথফ্যাক্টর ক্ষরণ করে। ◉ সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্য রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। ◉ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অণুচক্রিকা থাকলে রক্তনালির ভিতরে. অদরকারী রক্তজমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
দেহের প্রতিরক্ষায় 'B ধরনের কণিকার ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর