"B" এর স্বাভাবিক কার্যক্রমের উপর আমাদের সুস্থতা নির্ভরশীল- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত "B" হলো শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার স্বাভাবিক কার্যক্রমের উপর আমাদের সুস্থতা নির্ভরশীল নিচে তা বিশ্লেষণ করা হলো- আমাদের শরীরে ৩ ধরনের রক্ত কণিকার মধ্যে শ্বেত রক্তকণিকা আকারে বড়, অনিয়তাকার, হিমোগ্লোবিনবিহীন ও নিউক্লিয়াসযুক্ত। রক্তে দুই ধরনের শ্বেত রক্তকণিকা দেখা যায়, দানাদার এবং অদানাদার'। শ্বেত রক্তকণিকাগুলো আমাদের শরীরে নানা কাজ করে থাকে। যেমন- ১. মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে থাকে। ২. লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে, এজন্য এদেরকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। ৩. বেসোফিল হেপারিন উৎপন্ন করে, যা রক্তনালির অভ্যন্তরে রক্ত জমাট রোধ করে। ৪. দানাদার লিউকোসাইট হিস্টামিন সৃষ্টি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ৫. নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। ৬. ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
"B" এর স্বাভাবিক কার্যক্রমের উপর আমাদের সুস্থতা নির্ভরশীল- বিশ্লেষণ…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর