উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন বলতে হৃৎপিন্ডের মাধ্যমে রক্ত সংবহনকে বোঝানো হয়েছে। নিম্নে হৃৎপিন্ডের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা করা হলো- হৃৎপিন্ড থেকে [গণিত] সমৃদ্ধ রক্ত একমুখী প্রবাহে [গণিত] সমৃদ্ধ হওয়ার জন্য 'ফুলকায় প্রেরিত হয়। একটি ছন্দময় তালে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ নির্দিষ্ট সময় অন্তর সংকুচিত হয়। প্রথমে সাইনাস ভেনোসাসে সংকোচন ঘটে। পরে ক্রমে অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল ও বাল্বাস আর্টারিওসাস সংকুচিত হয়। হৃৎপিণ্ডের প্রতিবার সংকোচনকে সিস্টোল বলে। সিস্টোলের পরপরই হৃৎপিণ্ড প্রসারিত হয়ে পূর্বের অবস্থায় ফিরে আসে। হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে বলে ডায়াস্টোল। হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকা রক্তের একমুখী প্রবাহ নিশ্চিত করে। রক্তের গতিপথ: সাইনাস ভেনোসাস → অ্যাট্রিয়াম → ভেন্ট্রিকল → বাল্বাস আর্টারিওসাস → ফুলকা।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশের মাধ্যমে রক্ত সংবহন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর

উত্তর
উত্তর