উদ্দীপকের 'ক' চিহ্নিত এবং 'খ' চিহ্নিত ধমনির পার্থক্য কর।
উত্তর: উদ্দীপকে 'ক' চিহ্নিত এবং খ চিহ্নিত ধর্মনি দুটি হলো যথাক্রমে মাছের অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনি। নিম্নে অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ধমনির মধ্যে পার্থক্য দেওয়া হলো- অ্যাফারেন্ট ধমনি ১. ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যেসব পার্শ্বীয় রক্তনালি পথে CO2 সমৃদ্ধ রক্ত দুপাশের ফুলকায় বাহিত হয় সেগুলো অন্তর্বাহী ফুলকা ধমনি। ২. ১ম - ৪র্থ ফুলকায় CO2 সমৃদ্ধ রক্ত পরিবহন করে। ৩. ডিম্বাকার ধমনির বলয় সৃষ্টি করে না। ৪. ভেন্ট্রাল অ্যাওটা হতে যাত্রাপথে কোনো নালি সৃষ্টি করে না। ৫. সারাদেহে CO2 সমৃদ্ধ রক্ত পরিবহনে ভূমিকা পালন করে। ইফারেন্ট ধমনি ১. ফুলকায় CO2 সমৃদ্ধ রক্ত O2 সমৃদ্ধ হওয়ার পর যে পার্শ্বীয় রক্তনালিগুলো দিয়ে ঐ রক্ত ডর্সাল অ্যাওটাতে বাহিত হয় সেগুলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ২. ফুলকা হতে সারাদেহে O2 যুক্ত রক্ত পরিবহন করে। ৩. সারকিউলায় সেফালিকা নামক ডিম্বাকার ধমনির বলয় সৃষ্টি করে । ৪. ডর্সাল অ্যাওর্টা হতে যাত্রাপথে বিভিন্ন নালিকার সৃষ্টি করে । ৫. সারাদেহে O2 সমৃদ্ধ রক্ত পরিবহনে ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত এবং 'খ' চিহ্নিত ধমনির পার্থক্য কর।
উদ্দীপক

Barisal · 2021
উত্তর
উত্তর

উত্তর
উত্তর