বাম নিলয়ের প্রাচীর পুরু হয় কেন?
উত্তর: হৃৎপিণ্ডের দুটি নিলয়ই পুরু প্রাচীরবিশিষ্ট। তবে বাম নিলয়ের প্রাচীর অধিক পেশিবহুল ও পুরু। হূৎপিণ্ডের বাম নিলয় থেকে সমগ্র দেহে রক্ত প্রেরিত হয় যেখানে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয়। ফলে ডান নিলয় থেকে বাম নিলয়ের বেশি কাজ করতে হয়। এ কর্মদক্ষতার তারতম্যের কারণে বাম নিলয়ের প্রাচীরের অঙ্গসংস্থানিক পরিবর্তন ঘটে। ফলে বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা অধিক পুরু হয়।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
বাম নিলয়ের প্রাচীর পুরু হয় কেন?
উত্তর