উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি হলো ঘাসফড়িং, যার দর্শন অঙ্গের গঠনগত ও কার্যকরী একক হলো ওমাটিডিয়াম। প্রাণীটিতে আলোকের তীব্রতার উপর ভিত্তি করে দুই ধরনের দর্শন কৌশল পরিলক্ষিত হয়। নিচে তাদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ঘাসফড়িংয়ে অন্ধকারে স্তিমিত আলোতে সুপার পজিশন প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে ওমাটিডিয়ামের রেটিনাল সিথের রঞ্জক কণিকা সংকুচিত হয়ে কর্নিয়ার দিকে ঘনীভূত হয় এবং ক্রিস্টালাইন কোন আলোতে আবৃত হয়ে পড়ে। উলম্ব আলোকরশ্মি ওমাটিডিয়ামের কর্নিয়ার ভেতর প্রবেশ করে র্যাবডোমে পৌঁছে প্রতিবিম্ব সৃষ্টি করে। পাশাপাশি পাশের ওমাটিডিয়ামে আপতিত রশ্মিও তির্যকভাবে র্যাবডোমে পৌঁছে প্রতিবিম্ব সৃষ্টি করে। ফলে একটি ওমাটিডিয়ামে দুটি প্রতিবিম্ব তৈরি হয়। বস্তুর বিভিন্ন অংশের প্রতিবিম্বগুলো একে অপরের উপর আপতিত হয়ে সম্পূর্ণ বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। আবার উজ্জ্বল আলোতে মোজাইক বা অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে ওমাটিডিয়ামের রেটিনাল সিথের রঞ্জক কণিকা নিচের দিকে ছড়িয়ে যায়। ফলে প্রতিটি ওমাটিডিয়াম কালো পর্দা দ্বারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তখন শুধু উলম্ব আলোকরশ্মি কর্নিয়া দিয়ে প্রবেশ করে র্যাবডোমে প্রতিবিম্ব তৈরি করে। তির্যক রশ্মি আপতিত হতে পারে না। এক্ষেত্রে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর