উদ্দীপক-১ এর সেন্সরগুলো কীভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তার প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ উল্লিখিত বিশেষ সংবেদী স্নায়ুপ্রান্তটি হলো ব্যারোরিসেপ্টর। রক্তচাপ পরিবর্তিত হাওয়ার মূলে রয়েছে এসব সেন্সর তথা ব্যারোরিসেপ্টর। রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারোরিসেপ্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এর ব্যাখ্যা করা হলো- ব্যারোরিসেপ্টর রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয়। দুই ধরনের ব্যারোরিসেপ্টর দেখা যায়। যথা: উচ্চচাপ ব্যারোরিসেপ্টর ও নিম্নচাপ বা আয়তন ব্যারোরিসেপ্টর। ক্যারোটিড সাইনাস ও অ্যাওর্টিক আর্চের প্রাচীর গাত্রে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অবস্থান করে। হৃৎপিণ্ডে রক্তচাপের পরিবর্তন ঘটলে এই পরিবর্তন রক্তনালির প্রাচীরে সঞ্চালিত হয় ফলে সেন্সর তথা ব্যরোরিসেপ্টরগুলো উদ্দীপ্ত হয়। ব্যারোরিসেপ্টর রক্তনালির গাত্রে রক্তচাপের স্বাভাবিকতা ও অস্বাভাবিকতা অনুধাবন করে এবং তা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে, ফলে হৃদস্পন্দনের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দেহে রক্তচাপ কমে গেলে ব্যারোরিসেপ্টরেরও সংকেত মাত্রা কমে যায়। এ তথ্য স্নায়ুর মাধ্যমে হৃদপেশির দেহের আর্টারিওল ও শিরায় প্রেরণ করে। ফলে রক্তচাপ স্বাভাবিক হয়। আবার রক্তের আয়তন কমে গেলে নিম্নচাপ আয়তন রিসেপ্টর মস্তিষ্কে বার্তা প্রেরণ করে। ফলে পিটুইটারি গ্রন্থি কর্তৃক ভ্যাসোপ্রেসিন হরমোন ক্ষরণ বেড়ে যায়। উক্ত হরমোন রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। অপরদিকে রক্তের আয়তন কমে গেলে বৃক্কের অন্তর্বাহী ধমনির জাক্সটা গ্লোমেরুলার কোষ থেকে রেনিন এনজাইমের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপ বৃদ্ধি পায়। এভাবে ব্যারোরিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্বাভাবিক অবস্থায় পরিবর্তিত করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপক-১ এর সেন্সরগুলো কীভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তার প্রক্রিয়া …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর