উদ্দীপক-২ এর চিত্রের সামগ্রিক অবস্থা এবং প্রতিরোধের উপায় বর্ণনা করো।
উত্তর: উদ্দীপক-২ এর চিত্রে হৃদরোগের বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে। চিত্রের ১নং অবস্থায় হৃদপেশির রক্ত সঞ্চালনকারী ধমনি গাত্রের একপাশে কোলেস্টেরল জমে ব্লক বা বাধা সৃষ্টি করেছে। এর ফলে হৃদপেশি পর্যাপ্ত পরিমাণ বিপাকীয় অক্সিজেন ও পুষ্টি পায় না। ফলে বুকে ব্যথা বা অ্যানজাইনা নামক রোগ হয়। চিত্রের ২নং অবস্থায় ধমনি গাত্রের দুই পাশে কোলেস্টেরল জমে ব্লক বা বাধা সৃষ্টি করেছে। এতে হৃদপেশিতে অপর্যাপ্ত রক্ত সরবরাহের ফলে হৃদটিস্যুর কোষসমূহ মরে গিয়ে বা অকার্যকর হয়ে হার্ট অ্যাটাক হয়ে থাকে। আবার চিত্রের ৩নং অবস্থায় দেখা যাচ্ছে, রক্ত সঞ্চালনকারী ধমনি গাত্রের দুইপাশে কোলেস্টেরল জমে, সম্পূর্ণ ব্লক সৃষ্টি করেছে। এতে হৃদপেশিতে কোনো রক্ত সরবরাহ ঘটছে না। এর ফলে সৃষ্ট অবস্থাকে বলা হয় হার্ট ফেইলিউর। উপরে বর্ণিত তিনটি অবস্থা বা হৃদরোগ প্রতিরোধের জন্য নিচের বিষয়গুলো মেনে চলা আবশ্যক- ◉ ধূমপান, মদ্যপান পরিত্যাগ করা। ◉ তেল ও চর্বি জাতীয় খাবার কম খাওয়া এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখা। ◉ দেহের স্থূলতা দূর করা বা ওজন ঠিক রাখা। ◉ ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। ◉ টাটকা শাক-সবজি ও সালাদ নিয়মিতভাবে খাওয়া। ◉ নিয়মিত হালকা ব্যায়াম করা বা কায়িক পরিশ্রম করা। ◉ বছরে অন্তত একবার হলেও চিকিৎসকের মাধ্যমে সমস্তদেহ চেক-আপের ব্যবস্থা করা।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপক-২ এর চিত্রের সামগ্রিক অবস্থা এবং প্রতিরোধের উপায় বর্ণনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর