প্লাজমা বলতে কী বুঝায়?
উত্তর: রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের ঈষৎ ক্ষারধর্মী হালকা হলুদ বর্ণের অকোষীয় তরল অংশ। এতে পানির পরিমাণ ৯০ ৯২% এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ ৮ - ১০%। প্লাজমা রক্তকণিকাসমূহ ধারণ করে এবং রক্তের তারল্যতা রক্ষা করে। রক্তের pH 7.8 এবং রক্তের ৫৫% হলো রক্তরস। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৩ লিটার রক্তরস থাকে। রক্তরসে পুষ্টিদ্রব্য (গ্লুকোজ, অ্যামাইনো এসিড), প্লাজমা প্রোটিন (অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন), বিভিন্ন ধরনের আয়ন [গণিত] , রেচন পদার্থ (ইউরিয়া, ইউরিক এসিড, ক্রিয়েটিনিন), বিভিন্ন হরমোন, এনজাইম, ভিটামিন, হেপারিন ইত্যাদি থাকে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
প্লাজমা বলতে কী বুঝায়?
উত্তর