করোনারি সংবহন বলতে কী বুঝায়?
উত্তর: যে প্রক্রিয়ায় হৃৎপিণ্ড থেকে রক্ত করোনারি ধমনির মাধ্যমে হৃদপেশিতে সরবরাহ হয় এবং হৃদপেশি থেকে করোনারি সাইনাসের মধ্যে দিয়ে হৃৎপিন্ডের ডান অলিন্দে ফিরে আসে তাকে করোনারি সংবহন বলে। উক্ত প্রক্রিয়া করোনারি ধমনি ও করোনারি সাইনাসের মধ্য দিয়ে সংঘটিত হয় বলে একে করোনারি সংবহনতন্ত্র বলে। করোনারি সংবহনের মাধ্যমে হৃৎপিণ্ডের দেয়ালের কোষসমূহের [গণিত] , পুষ্টি, খনিজ লবণ ইত্যাদির চাহিদা পূরণ করে এবং বিপাকীয় বর্জ্য অপসারণ করে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
করোনারি সংবহন বলতে কী বুঝায়?
উত্তর