শেয়ারFacebookWhatsApp

'M [গণিত] এর লক্ষণ এবং নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে M দ্বারা যে সমস্যাটি বোঝানো হয়েছে তা হলো অ্যানজাইনা। নিচে এর লক্ষণ এবং নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করা হলো- লক্ষণ: অ্যানজাইনার ফলে স্টার্নামের পেছনে ৫ মিনিট থেকে ৩০ মিনিট স্থায়ী ব্যথার উদ্রেক হয়। এই ব্যথা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ছড়াতে পারে। এ ধরনের ব্যথায় ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপানোর লক্ষণও দেখা দিতে পারে। অনেক সময় ব্যথার উৎপত্তি চিহ্নিতকরণ করা যায় না। রোগীর বুকে ব্যথার সাথে সাথে ঘাম হওয়া, মাথা ঝিম ঝিম করা, শরীর ফ্যাকাশে হওয়া, মাথা ঝুলে থাকা, ক্লান্তি বোধ, হজমে সমস্যা ও বমিভাব ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। নিয়ন্ত্রণ: ধূমপান, ডায়াবেটিস মেলিটাস, ডাইস্লিপিডেমিয়া, বংশগত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, স্থূলতা (BMI ≥ ৩০) অলস জীবনযাপন, দীর্ঘ মনো-সামাজিক চাপ ইত্যাদি কারণে বুকে ব্যথা বা অ্যানজাইনা হতে পারে। কাজেই অ্যানজাইনা নিয়ন্ত্রণে উক্ত সমস্যাসমূহ সমাধানে সচেষ্ট হতে হবে এবং কর্মচঞ্চল জীবনযাপন করতে হবে। ধূমপান ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। হাঁটা-চলা বা ব্যায়াম, স্থূলতা প্রতিরোধ, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে। জরুরি অবস্থার ভিত্তিতে ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সেবন করতে হবে।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

'M এর লক্ষণ এবং নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করো।

উদ্দীপক

question image

উত্তর

প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয় যা প্রায় ৩০০ মিলিলিটার রক্ত জমা রাখে।

উত্তর

হিমোস্ট্যাসিস হলো শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া যা কোনো আঘাতের কারণে রক্তনালি ছিঁড়ে গেলে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। এটি রক্তনালি সংকুচিত করে এবং অণুচক্রিকার মাধ্যমে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। শরীরের রক্তক্ষরণ কমিয়ে এটি মানুষের জীবন বাঁচাতে এবং রক্তস্বল্পতা রোধ করতে সরাসরি কাজ করে বলে হিমোস্ট্যাটিস গুরুত্বপূর্ণ।

উত্তর

উদ্দীপকে M দ্বারা যে সমস্যাটি বোঝানো হয়েছে তা হলো অ্যানজাইনা। নিচে এর লক্ষণ এবং নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা করা হলো- লক্ষণ: অ্যানজাইনার ফলে স্টার্নামের পেছনে ৫ মিনিট থেকে ৩০ মিনিট স্থায়ী ব্যথার উদ্রেক হয়। এই ব্যথা গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, এমনকি দাঁতেও ছড়াতে পারে। এ ধরনের ব্যথায় ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপানোর লক্ষণও দেখা দিতে পারে। অনেক সময় ব্যথার উৎপত্তি চিহ্নিতকরণ করা যায় না। রোগীর বুকে ব্যথার সাথে সাথে ঘাম হওয়া, মাথা ঝিম ঝিম করা, শরীর ফ্যাকাশে হওয়া, মাথা ঝুলে থাকা, ক্লান্তি বোধ, হজমে সমস্যা ও বমিভাব ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। নিয়ন্ত্রণ: ধূমপান, ডায়াবেটিস মেলিটাস, ডাইস্লিপিডেমিয়া, বংশগত হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, স্থূলতা (BMI ≥ ৩০) অলস জীবনযাপন, দীর্ঘ মনো-সামাজিক চাপ ইত্যাদি কারণে বুকে ব্যথা বা অ্যানজাইনা হতে পারে। কাজেই অ্যানজাইনা নিয়ন্ত্রণে উক্ত সমস্যাসমূহ সমাধানে সচেষ্ট হতে হবে এবং কর্মচঞ্চল জীবনযাপন করতে হবে। ধূমপান ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। হাঁটা-চলা বা ব্যায়াম, স্থূলতা প্রতিরোধ, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস প্রতিরোধ করতে হবে। জরুরি অবস্থার ভিত্তিতে ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ সেবন করতে হবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত হৃৎপিণ্ডের সমস্যা M হলো অ্যানজাইনা এবং N হলো হার্ট ফেইলিউর। অ্যানজাইনা এবং হার্ট ফেইলিউর উভয়ই জীবনঘাতী সমস্যা হলেও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। নিচে এর যৌক্তিক মূল্যায়ন করা হলো- অ্যানজাইনা হলো হৃদপেশিতে রক্ত সরবরাহ কমে যাওয়ার কারণে সৃষ্ট বুকে ব্যথা। করোনারি ধমনিতে ব্লক বা কোলেস্টেরল জমার কারণে পেশিগুলো পর্যাপ্ত অক্সিজেন ও গ্লুকোজ পায় না। অক্সিজেনের অভাবে কোষগুলো মায়োকার্ডিয়াম স্তরে অবাত শ্বসনে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যা তীব্র ব্যথার সৃষ্টি করে। এটি হার্ট অ্যাটাকের পূর্বাবস্থা হিসেবে কাজ করে। ধূমপান বর্জন, কোলেস্টেরল নিয়ন্ত্রণ, রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধ করলে এই ঝুঁকি কমানো যায়। এছাড়া ব্যায়াম করা এবং চর্বিযুক্ত খাবার পরিহারের মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক রাখা সম্ভব। অন্যদিকে হার্ট ফেইলিউরের ফলে হৃৎপিণ্ড দেহের চাহিদা অনুযায়ী রক্ত পাম্প করতে পারে না। এর ফলে শ্বাসকষ্ট, পা ফুলে যাওয়া এবং শরীরের বিভিন্ন টিস্যুতে পানি জমার মতো লক্ষণ দেখা দেয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, সংক্রমণের সঠিক চিকিৎসা এবং নিয়মিত ওজন পর্যবেক্ষণের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। জীবনযাত্রার পরিবর্তন, যেমন হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস হার্ট ফেইলিউরে আক্রান্ত রোগীর আয়ু বাড়াতে সাহায্য করে। অর্থাৎ ধূমপান বর্জন, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে উভয় রোগের প্রধান কারণগুলো প্রতিরোধ করা যায়। সঠিক সময়ে চিকিৎসা এবং ওষুধের ব্যবহারের ফলে হৃদপিন্ডের পেশিগুলোর বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়। উপরের আলোচনা থেকে যৌক্তিকভাবে বলা যায় যে, অ্যানজাইনা এবং হার্ট ফেইলিউর সমস্যার সঠিক ব্যবস্থাপনা বেঁচে থাকার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানবদেহের রক্তরসে নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকযুক্ত এক ধরনের রক্তকণিকা বিদ্যমান। এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক
লসিকা কি?
খ
ফুসফুসের কাজ লেখ।
গ
উদ্দীপক সংশ্লিষ্ট রক্তকণিকার গঠন বর্ণনা কর।
ঘ
উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফুসফুসের কাজ লেখ।

ফুসফুসের কাজ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.লসিকা কি?

লসিকা কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানবদেহের একটি অঙ্গ যা সংকোচন-প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্তসংবহন করে। কিন্তু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে এই সংকোচন- প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

Dinajpur · 2017

ক
পালমোনারি সংবহন কী?
খ
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।
গ
উদ্দীপকের উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ
উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।

হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পালমোনারি সংবহন কী?

পালমোনারি সংবহন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানুষের বক্ষগহ্বরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির একটি অঙ্গ আছে- যা রক্ত সংবহনের কেন্দ্র বিন্দু। এই অঙ্গটি স্নায়ু উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কার্যসম্পাদনে সক্ষম।

Barisal · 2017

ক
অ্যান্টিজেন কী?
খ
রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি সম্পর্কিত শেষ উদ্ধৃতিটি যুক্তি সহকারে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?

রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অ্যান্টিজেন কী?

অ্যান্টিজেন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।