E উদ্দীপকটির সংকোচন প্রসারণ বাইরের উদ্দীপনা ছাড়া কীভাবে নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো।
উত্তর: মানুষের হৃৎপিণ্ড কোনো বাইরের স্নায়বিক উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে। হৃৎপিণ্ডের, দেয়ালের বিশেষায়িত কার্ডিয়াক পেশি দিয়ে তৈরি জাংশনাল টিস্যু এই স্পন্দন নিয়ন্ত্রণ করে। এই প্রক্রিয়াটি নিচে ৪টি প্রধান ধাপের মাধ্যমে বিশ্লেষণ করা হলো- বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এ ধরনের নিয়ন্ত্রণকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। মায়োজেনিক নিয়ন্ত্রণটি বিভিন্ন নোড দ্বারা সম্পাদিত হয়ে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করে। ১. সাইনো-অ্যাট্রিয়াল নোড ডান অলিন্দের প্রাচীরে উর্ধ্ব মহাশিরার প্রবেশ পথের পাশে অবস্থিত সাইনো-অ্যাট্রিয়াল নোডকে প্রাকৃতিক পেসমেকার বলা হয়। কারণ এখান থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল বা বৈদ্যুতিক সংকেত বা হৃদউদ্দীপনা অলিন্দের প্রাচীরে ছড়িয়ে গিয়ে অলিন্দের সংকোচন ঘটায়। SAN একটি কলা আকৃতির গঠন। SAN এর কার্যকারিতা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট অনুভব হয় যাকে ইশকেমিয়া বলে। ২. অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড ডান অলিন্দ-নিলয় প্রাচীরে করোনারি সাইনাসের নিকটে বিদ্যমান Atrio-Ventricular Node বা AVN কলা অলিন্দের প্রাচীর থেকে হৃৎউদ্দীপনা নিলয়ের প্রাচীরে প্রেরণ করে। AVN কে সংরক্ষিত পেসমেকার বলে। [চিত্র] ৩. বান্ডল অব হিজ: হৃৎপিণ্ডের আন্তঃনিলয় প্রাচীরের দৈর্ঘ্য বরাবর অবস্থিত এটি একটি বিশেষ ধরনের তন্তু যা বাম ও ডান শাখায় বিভক্ত হয়ে পারকিনজি তন্তুর সাথে মিলিত হয়। AVN থেকে হৃদউদ্দীপনা Bondle of His কলা কর্তৃক গৃহীত হয়। ৪. পারকিনজি ফাইবার বান্ডল অব হিজ থেকে সৃষ্ট এ তন্তুগুলো হৃৎপিণ্ডের নিলয়ের প্রাচীরে জালিকার মতো বিস্তৃত থাকে। পারকিনজি ফাইবারের মাধ্যমে হৃদউদ্দীপনা সবচেয়ে দ্রুত ও কার্যকরিভাবে সঞ্চারিত হয়। হৃৎপিণ্ডের ক্রিয়ার মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ হলো- সাইনো-অ্যাট্রিয়াল নোড → অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড → বান্ডল অব হিজ → পারকিনজি ফাইবার অতএব বলা যায় যে, হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণে নোড ও পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
E উদ্দীপকটির সংকোচন প্রসারণ বাইরের উদ্দীপনা ছাড়া কীভাবে নিয়ন্ত্রিত …
উদ্দীপক

উত্তর
উত্তর

উত্তর
উত্তর
৩. বান্ডল অব হিজ: হৃৎপিণ্ডের আন্তঃনিলয় প্রাচীরের দৈর্ঘ্য বরাবর অবস্থিত এটি একটি বিশেষ ধরনের তন্তু যা বাম ও ডান শাখায় বিভক্ত হয়ে পারকিনজি তন্তুর সাথে মিলিত হয়। AVN থেকে হৃদউদ্দীপনা Bondle of His কলা কর্তৃক গৃহীত হয়।
৪. পারকিনজি ফাইবার বান্ডল অব হিজ থেকে সৃষ্ট এ তন্তুগুলো হৃৎপিণ্ডের নিলয়ের প্রাচীরে জালিকার মতো বিস্তৃত থাকে। পারকিনজি ফাইবারের মাধ্যমে হৃদউদ্দীপনা সবচেয়ে দ্রুত ও কার্যকরিভাবে সঞ্চারিত হয়। হৃৎপিণ্ডের ক্রিয়ার মায়োজেনিক নিয়ন্ত্রণের গতিপথ হলো-
সাইনো-অ্যাট্রিয়াল নোড → অ্যাট্রিও-ভেন্ট্রিকুলার নোড → বান্ডল অব হিজ → পারকিনজি ফাইবার
অতএব বলা যায় যে, হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণে নোড ও পেশির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।