উদ্দীপকের অঙ্গের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এমন নির্দিষ্ট পেশির গঠন চিত্রসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিন্ডের কাজ নিয়ন্ত্রণ করে এমন নির্দিষ্ট পেশি হলো হৃৎপেশি। নিচে হৃৎপেশির গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- হৃৎপিণ্ডের প্রাচীর গঠনকারী বিশেষ ধরনের রৈখিক অনৈচ্ছিক পেশিকে হৃদপেশি বলে। এটি গঠনগতভাবে অনেকটা রৈখিক পেশির মতো, কিন্তু কার্যগতভাবে প্রায় অনৈচ্ছিক। অসংখ্য নলাকার পেশিতন্তু নিয়ে এ পেশি গঠিত। প্রতিটি কোষ সারকোলেমা নামক সূক্ষ্ম ঝিল্লিতে আবৃত ও কোষের মাঝখানে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। সারকোপ্লাজমে সমান্তরালে সজ্জিত মায়োফাইব্রিল নামের সূক্ষ্ম তন্তু থাকে। [চিত্র] মায়োফাইব্রিলের গায়ে অনুপ্রস্থ রেখা দেখা যায়। পেশিকোষগুলো শাখাতন্তু দ্বারা পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকাকার গঠন তৈরি করে। দুটি কোষের সংযোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিশিষ্ট হয়ে অনুপ্রস্থভাবে পুরু চাকতির মতো গঠন সৃষ্টি করে। যাকে "ইন্টারক্যালেটেড ডিস্ক” বলে।
HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল
উদ্দীপকের অঙ্গের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এমন নির্দিষ্ট পেশির গঠন চি…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
মায়োফাইব্রিলের গায়ে অনুপ্রস্থ রেখা দেখা যায়। পেশিকোষগুলো শাখাতন্তু দ্বারা পরস্পর অনিয়মিতভাবে যুক্ত হয়ে জালিকাকার গঠন তৈরি করে। দুটি কোষের সংযোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিশিষ্ট হয়ে অনুপ্রস্থভাবে পুরু চাকতির মতো গঠন সৃষ্টি করে। যাকে "ইন্টারক্যালেটেড ডিস্ক” বলে।উত্তর