শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের উল্লেখিত টিস্যুর জমাট বাঁধার প্রক্রিয়া বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত টিস্যুটি হলো রক্তের টিস্যু যা এক ধরনের তরল যোজক কলা। এই কলার একটি উপাদান হলো অণুচক্রিকা যা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। নিচে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বর্ণনা করা হলো- ১. দেহের কোনো স্থান কেটে গেলে বা বিনষ্ট হলে সে স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে যখন বাতাসের সংস্পর্শে আসে তখন হেপারিন নিষ্ক্রিয় হয়। থ্রম্বোসাইট বিদীর্ণ হয় এবং তা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম বেরিয়ে রক্তরসে চলে আসে। ২. থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়নের [গণিত] সহায়তায় রক্তরসের নিষ্ক্রিয় প্রোথম্বিন এনজাইমকে সক্রিয় থ্রম্বিনে-এ পরিণত করে। ৩. সক্রিয় থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমার-এ পরিণত করে। ফাইব্রিন সূত্রকগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে জালকের মতো ফাইব্রিন পলিমার গঠন করে। একে রক্ত জমাট বাঁধানোর কাঠামো বলে। ৪. ফাইব্রিন জালকের মধ্য দিয়ে রক্ত নির্গত হওয়ার সময় লোহিত কণিকা, শ্বেতকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য উপাদান আটকে যায়। ফলে রক্ত জমাট বাঁধে, আর রক্তক্ষরণ হয় না। লোহিত কণিকা আটকে যাওয়ায় জমাটটি লালচে দেখায়। জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তা সিরাম। সিরামের গঠন রক্তরসের মতোই তবে এতে ফাইব্রিনোজেন ও প্রোথম্বিন থাকে না। ফাইব্রিন জমাট সাময়িক। রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যুকোষ সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়।

HSC Biology 2nd Paper Chapter 4: রক্ত ও সংবহন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 4: রক্ত ও সংবহন · সৃজনশীল

উদ্দীপকের উল্লেখিত টিস্যুর জমাট বাঁধার প্রক্রিয়া বর্ণনা কর।

উদ্দীপক

আজ নাদিমের জীববিজ্ঞান পাক্ষিক পরীক্ষা। পরীক্ষা শুরুর আগেই তার রক্তচাপ বেড়ে যায়। কিন্তু পরীক্ষা শুরু হলে তার রক্তচাপ স্বাভাবিক হয়ে যায়।

উত্তর

অন্ত্রের অন্তপ্রাচীরে বিদ্যমান মাইক্রোভিলাইয়ের কোষের প্লাজমা মেমব্রেনে পরিপাক ক্রিয়ায় নিয়োজিত এনজাইমকে মেমব্রেন এনজাইম বলা হয়।

উত্তর

হরমোন হলো অনাল গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়াকে উদ্দীপিত করে এবং বিক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়। এনজাইম হলো সনাল গ্রন্থি থেকে কিংবা কোষাভ্যন্তরে নিঃসৃত পদার্থ যা রাসায়নিক বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে শর্ত সাপেক্ষে অপরিবর্তিত থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত টিস্যুটি হলো রক্তের টিস্যু যা এক ধরনের তরল যোজক কলা। এই কলার একটি উপাদান হলো অণুচক্রিকা যা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে। নিচে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বর্ণনা করা হলো- ১. দেহের কোনো স্থান কেটে গেলে বা বিনষ্ট হলে সে স্থানের টিস্যু থেকে রক্ত বেরিয়ে যখন বাতাসের সংস্পর্শে আসে তখন হেপারিন নিষ্ক্রিয় হয়। থ্রম্বোসাইট বিদীর্ণ হয় এবং তা থেকে থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম বেরিয়ে রক্তরসে চলে আসে। ২. থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়নের (Ca2+)\left(\mathrm{Ca}^{2+}\right) সহায়তায় রক্তরসের নিষ্ক্রিয় প্রোথম্বিন এনজাইমকে সক্রিয় থ্রম্বিনে-এ পরিণত করে। ৩. সক্রিয় থ্রম্বিন রক্তরসের ফাইব্রিনোজেন প্রোটিনকে প্রথমে চিকন সুতার মতো ফাইব্রিন মনোমার-এ পরিণত করে। ফাইব্রিন সূত্রকগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে জালকের মতো ফাইব্রিন পলিমার গঠন করে। একে রক্ত জমাট বাঁধানোর কাঠামো বলে। ৪. ফাইব্রিন জালকের মধ্য দিয়ে রক্ত নির্গত হওয়ার সময় লোহিত কণিকা, শ্বেতকণিকা, রক্তের তরল অংশ এবং অন্যান্য উপাদান আটকে যায়। ফলে রক্ত জমাট বাঁধে, আর রক্তক্ষরণ হয় না। লোহিত কণিকা আটকে যাওয়ায় জমাটটি লালচে দেখায়। জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তা সিরাম। সিরামের গঠন রক্তরসের মতোই তবে এতে ফাইব্রিনোজেন ও প্রোথম্বিন থাকে না। ফাইব্রিন জমাট সাময়িক। রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যুকোষ সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়।

উত্তর

নাদিমের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে নাদিমের রক্তচাপ পরিবর্তনের কৌশলটি ব্যাখ্যা করা হলো- উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অ্যাওর্টিক আর্চ এবং ক্যারোটিড সাইনাস নামক প্রধান ধমনিতে অবস্থান করে। ধমনির রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে এগুলো খুব দ্রুত সাড়া দেয়। রক্তচাপের অস্বাভাবিক বৃদ্ধিতে এদের সংকেত প্রদানের মাত্রা বেড়ে গিয়ে হৃৎস্পন্দন ও রক্তনালির ক্রিয়া কমে যায়। একসময় এদের সংকেত প্রদান বন্ধ হয়ে গেলে কেন্দ্রিয় স্নায়ুতন্ত্র হৃৎস্পন্দন ও রক্তনালির ক্রিয়া বাড়িয়ে দেয় এবং রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। রক্তবাহিকায় অবস্থিত যেসব সেন্সর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাদেরকে আয়তন রিসেপ্টর বলে। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা এবং ডান অ্যাট্রিয়াম ও ভেস্ট্রিকলের প্রাচীরের ব্যারোরিসেপ্টরগুলো এ ধরনের। এসব রিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণের মাধ্যমে রক্তচাপ স্বাভাবিক রাখে। রক্তের আয়তন কমে গেলে রক্তচাপও কমে যায়। তখন আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাস-এ বার্তা প্রেরণ করে। ফলে পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস কর্তৃক অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন ক্ষরণ বেড়ে যায়। উক্ত হরমোন বৃক্কনালিকায় পানি পুনঃশোষণ বাড়িয়ে রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বাড়ায়। ফলে রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ভ্যাসোপ্রেসিন হরমোন সরাসরি রক্তনালিকার সঙ্কোচন ঘটিয়েও রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এভাবে আয়তন রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এভাবেই ব্যারোরিসেপ্টরের মাধ্যমে নাদিমের রক্তচাপ পরিবর্তিত হলো।
HSCBiology 2nd PaperChapter 4: রক্ত ও সংবহন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানবদেহের রক্তরসে নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকযুক্ত এক ধরনের রক্তকণিকা বিদ্যমান। এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক
লসিকা কি?
খ
ফুসফুসের কাজ লেখ।
গ
উদ্দীপক সংশ্লিষ্ট রক্তকণিকার গঠন বর্ণনা কর।
ঘ
উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.ফুসফুসের কাজ লেখ।

ফুসফুসের কাজ লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.লসিকা কি?

লসিকা কি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানবদেহের একটি অঙ্গ যা সংকোচন-প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্তসংবহন করে। কিন্তু রূপান্তরিত হৃদপেশির মাধ্যমে এই সংকোচন- প্রসারণ স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

Dinajpur · 2017

ক
পালমোনারি সংবহন কী?
খ
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।
গ
উদ্দীপকের উল্লিখিত অঙ্গের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো।
ঘ
উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।

হার্ট অ্যাটাকের লক্ষণগুলো লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পালমোনারি সংবহন কী?

পালমোনারি সংবহন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মানুষের বক্ষগহ্বরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির একটি অঙ্গ আছে- যা রক্ত সংবহনের কেন্দ্র বিন্দু। এই অঙ্গটি স্নায়ু উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কার্যসম্পাদনে সক্ষম।

Barisal · 2017

ক
অ্যান্টিজেন কী?
খ
রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন করো।
ঘ
উদ্দীপকে উল্লিখিত বিশেষ অঙ্গটি সম্পর্কিত শেষ উদ্ধৃতিটি যুক্তি সহকারে ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?

রুই মাছ স্থির পানিতে ডিম পাড়ে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অ্যান্টিজেন কী?

অ্যান্টিজেন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।