শিখা কোষ থাকে কোনটিতে?
ক. এনেলিডা
খ. ইউরােকর্ডাটা
গ. পরিফেরা
ঘ. প্লাটিহেলমিনথেস
উত্তর: প্লাটিহেলমিনথেস
ব্যাখ্যা: প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যঃ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং উপর-নিচে (Dorso-ventrally) চাপা দেহ অনেকটা ফিতা বা পাতার মত। দেহ-গহ্বর তথা সিলোম (Coelom) অনুপস্থিত এবং অভ্যন্তরীণ অঙ্গসমূহের মধ্যবর্তী স্থান মেসেনকাইম (Mesenchyme) নামক কলায় পূর্ণ। শিখা-কোষ (Flame cell) উপস্থিত যা রেচন কাজে অংশগ্রহণ করে। অধিকাংশ প্রাণীদের সম্মুখ প্রান্তে অবস্থিত হুকের (Hook) ন্যায় চোষক অঙ্গ পোষকদেহের সাথে আটকে থাকতে ব্যবহৃত হয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ