কোনটি নিডারিয়া পর্বে অনুপস্থিত?
ক. অরীয় প্রতিসমতা
খ. দ্বিস্তর
গ. অস্টিয়া
ঘ. সিলেন্টরন
উত্তর: অস্টিয়া
ব্যাখ্যা: Porifera পর্বের বৈশিষ্ট্যঃ বহুকোষী, কিন্তু কোষগুলো সুবিন্যস্ত নয়, টিস্যুতন্ত্র নেই, অর্থাৎ এরা কোষীয় মাত্রার (cellular grade) গঠন সম্বলিত প্রাণী। দেহপ্রাচীর অস্টিয়া (ostia) নামক অসংখ্য ছিদ্রযুক্তদেহে সংবহনতন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালিতন্ত্র (canal system) দেখা যায়। অস্টিয়াপথে নালিকার মধ্য দিয়ে পানিস্রােতের মাধ্যমে খাদ্য, অক্সিজেন ও শুক্রাণু দেহাভ্যন্তরে প্রবেশ করে। স্পিকিউল (spicule) নামক অসংখ্য চুনময় ক্ষুদ্র কাঁটা অথবা স্পঞ্জিন (spongin) নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ