কোনটি নেমাটোডের বৈশিষ্ট্য নয়?
ক. দেহ খন্ডায়িত
খ. দেহ নলাকৃতি
গ. দেহ গহুর অপ্রকৃত সিলােম
ঘ. মুখ ও পায়ু আছে
উত্তর: দেহ খন্ডায়িত
ব্যাখ্যা: Nematoda-র বৈশিষ্ট্যঃ গোল কৃমির দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম ও দুদিক সুঁচালো; আণুবীক্ষণিক থেকে এক মিটার পর্যন্ত লম্বা। প্রাণীরা স্যুডোসিলোমেট ও অখন্ডায়িত।দেহ নমনীয়; ইলাস্টিন (elastin)-এ নির্মিত অকোষীয় কিউটিকল (cuticle)-এ আবৃত। পৌষ্টিকনালি সোজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত প্রসারিত। এ কারণে এসব প্রাণীর দেহকে 'নলের ভেতর নল' (tube within tube) ধরনের গঠনের মতো দেখায়। মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ