পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী কোনটি?
ক. Lamellidens
খ. Metaphire
গ. Ascarts
ঘ. Scypha
উত্তর: Scypha
ব্যাখ্যা: Scypha (স্পঞ্জ): সাইকোনয়েড স্পঞ্জের মধ্যে Scypha একটি আদর্শ প্রাণী। এরা পরিফেরা (Porifera) পর্বের প্রাণী। Scypha শব্দটি গ্রিক skyphos শব্দ থেকে এসেছে যার অর্থ cup বা পেয়ালা। Scypha কে মুকুট স্পঞ্জ বলা হয় কারণ এর অসকিউলাম দিয়ে যাতে কোন অনাকাঙ্ক্ষিত বস্তু বা প্রাণী প্রবেশ করতে না পারে সে জন্য সূঁচের ন্যায় স্পিকিউল অসকিউলামের চারিদিকে মুকুটের মত সজ্জিত থাকে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ