প্রবাল কোন পর্বভুক্ত?
ক. নিডেরিয়া
খ. কর্ডাটা
গ. পরিফেরা
ঘ. অ্যানিলিডা
উত্তর: নিডেরিয়া
ব্যাখ্যা: ১৮৮৮ সালে বিজ্ঞানী হাসচেক (Hatschek) প্রথম নিডেরিয়া (Cnidaria) পর্বটির নামকরণ করেন। বিচিত্র বর্ণময়তার কারণে এই পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপদানে সব চেয়ে বেশি অবদান রেখেছে। প্রবাল ও প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণিরা এই পর্বের সদস্য। এজন্য নিডেরিয়ান প্রাণিদের সমুদ্রের ফুল (flower of the sea ) বলা হয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ