নিচের কোনটি কর্ডেট কিন্তু মেরুদন্ডী নয়?
ক. কুমীর
খ. হ্যাগফিশ
গ. ক্যাঙ্গারু
ঘ. অ্যাম্ফিঅক্সাস
উত্তর: অ্যাম্ফিঅক্সাস
ব্যাখ্যা: Urochordata ও Cephalochordata (অর্থাৎ Protochordata) উপপর্বভুক্ত কর্ডেট প্রাণীদের সারাজীবন ধরে কর্ডেট প্রাণীর বৈশিষ্ট্যগুলো উপস্থিত থাকে এবং কোনো সময়ই এদের নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয় না । কিন্তু Vertebrata উপপর্বের প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণাবস্থায় নটোকর্ড থাকলেও পূর্ণাঙ্গ প্রাণীদের নটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। সেজন্য এদের মেরুদণ্ডী প্রাণী বলে। এখানে হ্যাগ ফিস, কুমির, ক্যাঙ্গারু Vertebrata উপপর্বের প্রাণী হওয়ায় এরা কর্ডেট এবং মেরুদণ্ডী।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ