কোনটি নেমাটোডার বৈশিষ্ট্য নয়?
ক. মুখ ও পায়ু আছে
খ. দেহবিবর অপ্রকৃত সিলােম
গ. দেহ খন্ডায়িত
ঘ. দেহ নলাকৃতি
উত্তর: দেহ খন্ডায়িত
ব্যাখ্যা: নেমাথেলমিনথেসের বৈশিষ্ট্য সমূহ হল : দেহ লম্বা , নলাকার , সুতার ন্যায় , অখণ্ডায়িত ও দু'দিক ক্রমশ সরু। দেহ নমনীয় ও ইলাস্টিন নির্মিত অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত। পৌষ্টিকনালি সােজা ও শাখাহীন এবং মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত । পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত। দেহে , অপ্রকৃত সিলােম বা সিউডােসিলােম ( pseudocoelom ) উপস্থিত এবং অখণ্ডায়িত। মুখছিদ্র সাধারণত বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠ দ্বারা পরিবেষ্টিত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ