Tubefeet দেখা যায়
ক. মলাস্কা
খ. আর্থোপােডা
গ. একাইনােডার্মাটা
ঘ. পরিফেরা
উত্তর: একাইনােডার্মাটা
ব্যাখ্যা: একাইনোডার্মাটা পর্বের প্রাণীর সাধারণ বৈশিষ্ট্য সমূহ হলঃ দেহ অখণ্ডায়িত; গােলাকার, নলাকার বা তারকাকার। পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চঅরীয় প্রতিসম (pentaradial symmetry), কিন্তু লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম। ত্রিস্তরী, দেহে প্রকৃত সিলােম উপস্থিত। বৈশিষ্ট্যমণ্ডিত পানিসংবহনতন্ত্র (water vascular system) বিদ্যমান। নালিকাপদ (নালিপদ) বা টিউব ফিট (tube feet) বা পােডিয়া (podia) চলন অঙ্গ। এরা ত্বকীয় ফুলকা, নালিকাপদ বা শ্বসন বৃক্ষ ইত্যাদি দ্বারা শ্বসন সম্পন্ন করে। প্রকৃত মস্তক ও মস্তিষ্ক নেই; নির্দিষ্ট রেচন অঙ্গ অনুপস্থিত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ