তারেকের ভাবনার অন্য প্রাণী গুলো ভিন্ন শ্রেণি ভুক্ত যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন শ্রেণিভুক্ত।নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো- তারেকের ভাবনার সবগুলো প্রাণীই কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্গত। তবে তারা বৈশিষ্ট্যগতভাবে ভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত। এদের মধ্যে আঁইশবিহীন এবং পিচ্ছিল গ্রন্থিময় ত্বকবিশিষ্ট প্রাণীটি Myxini শ্রেণির অন্তর্ভুক্ত। এই শ্রেণিভুক্ত মাছগুলো হ্যাগফিশ নামে পরিচিত। এদের সকল প্রাণীই সামুদ্রিক। অন্যদিকে পালকযুক্ত প্রাণীটি Aves، শ্রেণির অন্তর্ভুক্ত। এরা পাখি নামে পরিচিত। এদের দেহ হালকা যা উড্ডয়নের জন্য সফলভাবে অভিযোজিত। এরা সমোষ্ণশোণিত বা এন্ডোথার্মিক। আবার, লোমযুক্ত প্রাণীগুলো 'Mammalia শ্রেণির অন্তর্ভুক্ত। এরা স্তন্যপায়ী। দেহত্বক গ্রন্থিযুক্ত এবং লোমে আবৃত। প্রায় সকলেই বাচ্চা প্রসব করে। মানুষও এ শ্রেণির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, তারেকের ভাবনার অন্য প্রাণীগুলো ভিন্ন ভিন্ন শ্রেণির অন্তর্ভুক্ত।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
তারেকের ভাবনার অন্য প্রাণী গুলো ভিন্ন শ্রেণি ভুক্ত যথার্থতা বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর

উত্তর