উদ্দীপকে উল্লিখিত C, A এবং B থেকে ভিন্ন- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] , 'B [গণিত] ও 'C [গণিত] হলো যথাক্রমে Chordata পর্বের তিনটি উপপর্ব Urochordata, Cephalochordata এবং Vertebrata। Vertebrata উপপর্বটি Urochordata এবং Cephalochordata উপপর্ব থেকে যে ভিন্ন তা এদের বৈশিষ্ট্যগত পার্থক্য থেকে বুঝা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- Urochordata উপপর্ব: ১. পরিণত প্রাণীতে নটোকর্ড থাকে না, কিন্তু লার্ভা দশায় কেবল লেজে নটোকর্ড অবস্থিত। ২. দেহ টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে আবৃত। ৩. পরিণত প্রাণী নিশ্চল; নিমজ্জিত বস্তুর সঙ্গে আটকে থাকে কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু। ৪. গলবিল বৃহৎ থলির মতো, এর প্রাচীর-এ অসংখ্য ফুলকা ছিদ্র বিদ্যমান থাকে। ৫. উভলিঙ্গ জীবনচক্রে ট্যাডপোল নামক লার্ভা দশা বিদ্যমান। Cephalochordata উপপর্ব: ১. এদের লার্ভা ও পরিণত প্রাণীতে নটোকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত। ২. এদের সারাজীবন নটোকর্ড বিদ্যমান থাকে। ৩. গলবিলে ফুলকারন্দ্র থাকে। Vertebrata উপপর্ব: ১. নটোকর্ড কোমলাস্থি বা অস্থি নির্মিত মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। ২. পৃষ্ঠীয় স্নায়ুরজ্জুর সম্মুখপ্রান্ত রূপান্তরিত হয়ে মস্তিষ্ক গঠন করে এবং বাকি অংশ সুষুম্নাকান্ডে পরিণত হয়। কঙ্কাল সম্মুখপ্রান্তে পরিবর্তিত হয়ে করোটি গঠনের মাধ্যমে মস্তিষ্ককে সুরক্ষিত রাখে। ৩. মাছ ও অ্যামফিবিয়ান লার্ভাতে গলবিলীয় ফুলকারন্দ্র থাকলেও পূর্ণাঙ্গ স্থলচর প্রাণীতে এগুলো ইউস্টেসিয়ান নালি, মধ্যকর্ণের গহ্বর, টনসিল, প্যারাথাইরয়েড গ্রন্থি ইত্যাদিতে পরিণত হয়।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত C, A এবং B থেকে ভিন্ন- বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর