উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায় বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত Vertebrata উপপর্বের দ্বিতীয় অধিশ্রেণিটি হলো Gnathostomata। এই অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর (যেমন- মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী) সমাবেশ দেখা যায় এই অধিশ্রেণিতে। এসব প্রাণীকে ৭টি class বা শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিন্ডের গঠনের তুলনামূলক পর্যবেক্ষণে দেখা যায়, মাছের হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট ১টি অ্যাট্রিয়াম ও ১টি ভেন্ট্রিকল, উভচরের হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ২টি অ্যাট্রিয়াম ও ১টি ভেন্ট্রিকল, সরীসৃপের হৃৎপিণ্ডে ২টি অ্যাট্রিয়াম এবং অসম্পূর্ণ দ্বিধাবিভক্ত ২টি ভেন্ট্রিকল থাকে। পাখি ও স্তন্যপায়ী হৃৎপিন্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট ২টি অ্যাটিয়াম ও ২টি ভেন্ট্রিকল'। মেরুদণ্ডী প্রাণিদের হৃৎপিন্ডের এ তুলনা থেকে বুঝা যায় যে, বাসস্থান পরিবর্তনের ফলে বিবর্তনের ধারায় মাছের ২ প্রকোষ্ঠবিশিষ্ট হৃৎপিণ্ড, উভচরের ক্ষেত্রে ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ডে পরিবর্তিত হয়েছে। উপরিউক্ত বিশ্লেষণমূলক আলোচনা হতে দেখা যায় যে, Gnathostomata অধিশ্রেণিভুক্ত প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা রয়েছে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডে…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর