উদ্দীপকের A এর উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণিবিন্যাস লেখো।
উত্তর: উদ্দীপকে A দ্বারা প্রাণীর সিলোম বা দেহগহ্বরকে বোঝানো হয়েছে। প্রাণিদেহে এক ধরনের বিশেষ গহ্বর লক্ষ করা যায় যা সিলোম নামে পরিচিত। সিলোমের উপস্থিতি ও গঠনের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণিবিন্যাস করা যায়। নিচে তা বিশ্লেষণ করা হলো- সিলোমের বিভিন্নতার ভিত্তিতে প্রাণীদের নিম্নোক্তভাবে শ্রেণিবিন্যাস করা যায়- i. অ্যাসিলোমেট: এদের দেহে সিলোমের পরিবর্তে ভূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি (ব্লাস্টোসিল) মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। Poifera, Cnidaria, Ctenophora, Platyhelminthes প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা অ্যাসিলোমেট। ii. স্যুডোসিলোমেট বা অপ্রকৃত-সিলোমেট: এসব প্রাণীও সিলোমবিহীন তবে ভূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে ঘিরে কখনও কখনও মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে। কিন্তু কোষগুলো কখনও পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। Nematoda, Rotifera, Kinorhyneha প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা স্যুডোসিলোমেট। iii. ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট: এরা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। কারণ ভূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বররূপে সিলোম উদ্ভূত হয় এবং চাপা, মেসোডার্মাল এপিথেলিয়াল কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। ইউসিলোমেটদের অপেক্ষাকৃত উন্নত প্রাণী মনে করা হয়। Mollusca, Annelida, Arthropoda, Echinodermata, Hemichordata, Chordata প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা ইউসিলোমেট।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপকের A এর উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণিবিন্যাস লেখো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর