উদ্দীপক-১ অনুযায়ী একটি প্রাকৃতিক পরিবেশে কোন সম্প্রদায়টি ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম? জীববৈচিত্র্যের ধারণা ব্যবহার করে তোমার উত্তরটি ব্যাখ্যা করো।।
উত্তর: উদ্দীপক-১ অনুযায়ী জীব সম্প্রদায়-১-এ বিভিন্ন প্রজাতির প্রাণীর (যেমন- বৃত্ত, চতুর্ভুজ ও তারকা চিহ্ন) সংখ্যা ও বৈচিত্র্য জীব সম্প্রদায়-২ অপেক্ষা বেশি দেখা যাচ্ছে। একটি প্রাকৃতিক পরিবেশে কোন সম্প্রদায়টি ভালোভাবে মানিয়ে নিতে সক্ষম তা জীববৈচিত্র্যের ধারণা ব্যবহার করে নিচে ব্যাখ্যা করা হলো- জীব সম্প্রদায়-১-এর মতো উচ্চ জিনগত বৈচিত্র্য কোনো জনগোষ্ঠীর মানসিক চাপ, রোগ ও প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায়। পরিবেশগত কোনো পরিবর্তন বা দুর্যোগ দেখা দিলে এই জিনগত বৈচিত্র্যের কারণেই কিছু সদস্য যোগ্যতম হিসেবে টিকে থাকতে পারে। অন্যদিকে, জীব সম্প্রদায়-২-এ বৈচিত্র্য কম হওয়ায় তারা রোগ বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিরূপ পরিস্থিতিতে সহজেই 'বিলুপ্তির ঝুঁকির সম্মুখীন হতে পারে। তাছাড়া, একটি স্থিতিশীল বাস্তুতন্ত্রের জন্য প্রজাতির সমৃদ্ধি এবং সমতা উভয়ই, প্রয়োজন। চিত্র অনুযায়ী, জীব সম্প্রদায়-১-এ প্রজাতির সংখ্যা বা সমৃদ্ধি বেশি থাকায় তারা লভ্য প্রাকৃতিক সম্পদগুলো আরও দক্ষতার সাথে ব্যবহার করতে পারবে। সমৃদ্ধ বৈচিত্র্যময় সম্প্রদায়গুলো খরা বা ঝড়-তুফানের মতো পরিবেশগত চাপ সহ্য করতে বেশি শক্তিশালী হয়। সুতরাং, অধিক জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য থাকার কারণে জীব সম্প্রদায়-১ একটি টেকসই ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে এবং প্রতিকূলতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করবে। তাই বলা যায়, উদ্দীপকের-১ এ বর্ণিত জীব সম্প্রদায়-১ প্রাকৃতিক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে বেশি সক্ষম হবে। মূলত জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের কারণেই এই সম্প্রদায়টি দীর্ঘমেয়াদে টিকে থাকার ক্ষেত্রে বেশি সুবিধা পাবে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · সৃজনশীল
উদ্দীপক-১ অনুযায়ী একটি প্রাকৃতিক পরিবেশে কোন সম্প্রদায়টি ভালোভাবে ম…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর